মানুষিক হাসপাতালের ভোগান্তি বন্ধে গোয়েন্দা অভিযান
আব্দুল্লাহ আল মোমিন
২৯শে জুন (রোববার)পাবনা মানসিক হাসপাতালে পাবনা জেলা পুলিশ এবং (এনএসআই) এর সহযোগিতায় দালাল গ্রুপের নয়জনকে গ্রেফতার করে গোয়েন্দা প্রশাসন। পাবনা মানুষিক হাসপাতালে অভিনব কায়দায় চলছিলো দালালদের দৌরাত্ম, গোপন সংবাদের ভিক্তিতে পাবনা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অভিযান চালায়। গোয়েন্দা সংস্থার চলমান অভিযানে ৯ জন দালাল চক্রের সদস্য গ্রেফতার হয় এবং প্রত্যেককে ০১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গ্রেফতারকৃত দালাল চক্রের আসামিরা হলেন,
জহুরুল ইসলাম, পিং- মনছের আলী, সাং- কিসমত প্রতাপপুর,
মানিক মন্ডল, পিং - আব্দুল লতিফ, সাং- ইসলামপুর,
শফিকুল, পিং- সামাদ সেখ, সাং- হেমায়েতপুর,
সাবিব, পিং - শহিদ, সাং- হেমায়েতপুর,
মুন্না, পিং - মনজিল, হেমায়েতপুর,
জুয়েল, পিং- শহিদুল, হেমায়েতপুর,
হালিম, পিং- জামাল সেখ, ইসলামপুর,
মোকাররম হোসেন, পিং রফিক উদ্দিন, কিসমত প্রতাপপুর,
আলমগীর হোসেন, পিং- ইসরাইল, সাং - সোনাইচন্ডি।গ্রেফতারকৃতদের বিষয়ে পাবনা ভূমি অফিসের কর্তব্যরত ম্যাস্ট্রেট মুরাদ হোসেনের এর কাছে জানতে চাইলে তিনি দীর্ঘদিন পাবনা মানসিক হাসপাতালে সাধারণ রোগীরা জিম্মি হয়ে পড়েছিল এই দালাল চক্রের কাছে। যার কারনেই গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করি এবং ৯ জন কর্তব্যরত দালালদের গ্রেফতার করি। প্রাথমিকভাবে তাদের শাস্তি একমাস কারাদণ্ড করা হয়েছে। পরবর্তীতে আমাদের কঠোর নজরদারি থাকবে।