সাকিল আল ফারুকী
মানসম্পন্ন বীজ উৎপাদনে তরুণদের ভূমিকা” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) গাজীপুরের বীজ প্রত্যয়ন এজেন্সি (SCA)–এর হল রুম–২–এ অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. ইউসুফ আলী, পেশ ইমাম, বীজ প্রত্যয়ন এজেন্সি জামে মসজিদ। স্বাগত বক্তব্য দেন ড. মো. সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুর।
মানসম্পন্ন বীজ উৎপাদনে তরুণদের ভূমিকা” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মোহাম্মদ শামছুর রহমান খান, উপপরিচালক (জাত পরীক্ষা), বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুর।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম. ময়নুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়; মো. সামিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেড; এবং মো. বাবুল আক্তার (বাব), ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স শান্তা বীজ ভান্ডার।
দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা পর্ব। সেখানে তরুণ কৃষিবিদ ও উদ্যোক্তারা বীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মান নিয়ন্ত্রণ এবং সরকারি সহায়তার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মো. আবু জুবাইর হোসেন বাবলু, অতিরিক্ত সচিব, গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়। তিনি বলেন, “তরুণ প্রজন্মই দেশের কৃষিক্ষেত্রের প্রাণশক্তি। মানসম্মত বীজ উৎপাদনে তাদের অংশগ্রহণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
সভাপতির বক্তব্যে জনাব মো. জয়নাল আবেদীন, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুর বলেন, “বীজ উৎপাদনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হলে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা তাদের দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
র্যাপোর্টিয়ার কর্তৃক কর্মশালার আলোচনার সারসংক্ষেপ উপস্থাপনের মাধ্যমে বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।