মোহাম্মদ জাবেদ টেকনাফ
আমাকে আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করার জন্য সংস্থার সম্মানিত সভাপতি তৈয়ব আঙ্কেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূরী আঙ্কেল, এবং ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সকলকে আমার সালাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাবেদ, আপনাদের এই আস্থা, ভালোবাসা ও দায়িত্বকে সম্মান জানিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, এবং সমাজের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সংস্থার অগ্রযাত্রা হোক আরও গতিময়, সু-সংগঠিত ও মানবকল্যাণমূলক।
সবার জন্য রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।