মো: জাকির হোসেন, চাটখিল (নোয়াখালী)
সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আসন্ন শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া জোরেশোরে চলছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।
২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত এই ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই শিক্ষার্থীরা অনলাইনে তাদের পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে পারছে।
ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১শে নভেম্বর থেকে এই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা আগামী ৫ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।