জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মাদার অফ ডেমোক্রেসি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ছিলো গভীর আবেগঘন পরিবেশ।অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত হন মানিকগঞ্জ জেলা বিএনপির সফল আহবায়ক আফরোজা খানম রিতা। তাঁর উপস্থিতিতে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলেন,বেগম জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা কামনা আজ দেশের কোটি মানুষের হৃদয়ের দাবি।দোয়া পরিচালনা করেন স্থানীয় এক মুফতি সাহেব। তিনি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণ হওয়ার জন্য বিশেষ মোনাজাত করেন। দোয়া শেষে নেতৃবৃন্দ বলেন,মানিকগঞ্জ জেলা বিএনপি সবসময় দেশনেত্রীর পাশে রয়েছে এবং আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।অনুষ্ঠানে জেলা বিএনপি,যুবদল, সেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- (জাসাস), শ্রমিক দল, কৃষক দল,মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।