মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মাদারীপুর সদর উপজেলায় সমাধান সমাজ উন্নয়ন সংস্থা অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করেছে।সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ. এম. বোরহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা রামানন্দ পোদ্দার, দেশ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক শাহীন মোল্লা।উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি সুবিধাভোগী দরিদ্র পরিবারগুলোর মাঝে বাছুরসহ মোট চারটি গাভী আনুষ্ঠানিকভাবে তুলে দেন।বক্তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, গবাদি পশু বিতরণের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো অর্থনৈতিকভাবে উন্নয়ন লাভ করবে এবং স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ পাবে। এই ধরনের কর্মসূচি দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।