মোঃ সাব্বির আহমেদ।।
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৬ ডিসেম্বর ) বিকেলে ইউনিয়নের একটি স্থানীয় মাঠে আয়োজিত এ সভায় শ্রমিকদের অধিকার ও কল্যাণ বিষয়ক নানা দিক নিয়ে বক্তব্য দেওয়া হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাদারীপুর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।তিনি শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কালকিনি উপজেলার সভাপতি সালাউদ্দিন রুবেল।শিকারমঙ্গল ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুস সাত্তার ও মাইনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।বক্তারা শ্রমিকদের কল্যাণ, সংগঠনের কার্যক্রম জোরদার করা এবং আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।সভায় ইউনিয়নের শতাধিক শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।পরিষ্কার ধারণা এবং বিন্যস্ত আকারে অনুষ্ঠানের সকল তথ্য তুলে ধরা হয়।