জহিরুল ইসলাম হৃদয়,মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারিপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদিআরব প্রবাসির স্ত্রীকে কু'পিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকা এ ঘটনা ঘটে।নিহত পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদিআরব প্রবাসি সোহাগ হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্র জানাজায়, রাতে ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারে একদল দুর্বৃত্ত।এ সময় চিৎকার করে ওই গৃহবধু।
পরে পাখির চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে দু র্বৃত্তরা। তখন সৌদিপ্রবাসির স্ত্রীকে কুপিয়ে হত্যা করে তারা।
এক পর্যায়ে কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে।
পাড়াপ্রতিবেশি এসে হত্যাকান্ড দেখে খবর দেয় থানা পুলিশকে।পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান।