মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাগুরা-২ আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থীতা ঘোষনা করেছেন, সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও সাবেক ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ও সমর্থক ব্যানার, প্ল্যাকার্ড, শুভেচ্ছা-ফেস্টুন ও শ্লোগানে মুখর হয়ে মিছিলে যোগ দেন। তাদের উপস্থিতিতে মহম্মদপুরের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শৃঙ্খলাবদ্ধ এই শোভাযাত্রা স্থানীয়দের দৃষ্টি কাড়ে পুরো সময়জুড়ে।
মিছিলে প্রার্থীর প্রতিনিধি হিসেবে যোগ দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ওবাইদুল্লাহ বিন হাফিজার। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন,জনগণের ভালোবাসাই আমাদের সাহস। শান্তিপূর্ণ ও গণমুখী নির্বাচনী প্রচারণার মাধ্যমে আমরা মাঠে আছি। জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।”মিছিলকে ঘিরে উচ্ছ্বাসে মুখর ছিলেন স্থানীয় সাধারণ মানুষও। অনেকেই জানান, মহম্মদপুরে মোয়াজ্জেম হোসেনকে ঘিরে এমন শক্তিশালী উপস্থিতি ও জনপ্রিয়তার প্রকাশ আসন্ন নির্বাচনে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে।