মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসায় শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় স্থানীয় ওলামায়ে কেরামের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও হাদিয়া-সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা একেএম আইয়ুব খাঁন সাহেব এবং সঞ্চালনা করেন মাওলানা কাইছার হামিদ।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মন্নান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া থানা দক্ষিণের সভাপতি মাওলানা শেখ আহমদ কবির সিকদার, থানা উত্তরের সভাপতি মাওলানা মুনির উল্লাহ সিকদার, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সেক্রেটারি মাওলানা এহছানুল হক হাকিমী, মাওলানা লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে মাওলানা একেএম আইয়ুব খাঁন সাহেবের সৌজন্যে ১০০ জন ওলামায়ে কেরামের মধ্যে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার হাদিয়া ও কাপড়-সামগ্রী বিতরণ করা হয়।পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।