মোঃ মাহাবুবুল আলম ময়মনসিংহ
ময়মনসিংহ বিভাগের ১৫০ ফুলবাড়িয়ার ৬ নং আসনে অন্যান্য প্রার্থীদের মত আগামী নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী বাংলাদেশ এককভাবে প্রার্থী ঘোষণা করেছিল ময়মনসিংহ জেলার নায়েবে আমীর ,অধ্যক্ষ মোঃ কামরুল হাসান মিলনকে। দল থেকে এমন ঘোষণা পেয়ে কামরুল হাসান ব্যাপক হারে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে আসছিলেন। আসনটিতে বি এন পির পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ৬ জ
ন। অপরদিকে জামাতের পক্ষ থেকে এককভাবে দল থেকে সবুজ সংকেত পেয়ে অনেকটা রাজনীতির মাঠ গুছিয়ে আনতে সক্ষম হয়েছিলেন কামরুল হাসান মিলন। ফুলবাড়িয়া আসনে ধানের শীষ ও দাড়িপাল্লায় হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই ধারণা করেছিলেন এলাকার জনগণ। কিন্তু হঠাৎ করেই জামায়াতের একাধিক প্রার্থীর গুঞ্জন ওঠে। গত তিনবার নির্বাচনে অংশ নেওয়া প্রফেসর জসীমউদ্দীনের সমর্থনে পূর্বের একাংশ সমাবেশ করে। আস্তে আস্তে জনমনে প্রশ্ন জাগতে থাকে ইসলামের রাজনৈতিক শৃঙ্খলা ভঙ্গ করে তবে কি জসিম উদ্দিন নির্বাচন অংশগ্রহণ করবেন? বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলে নেতাদের মতাদর্শ থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামের দলীয় শৃঙ্খলা অত্যন্ত চমৎকার। সর্বোপরি কেন্দ্রীয় সিদ্ধান্তকেই সমর্থন করেন তৃণমূল নেতা কর্মীগণ। বিভিন্ন স্থানে জসীমউদ্দীনের সমর্থনে ব্যানার ফেস্টুন লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি পরিষ্কারভাবে জানার জন্য একাধিকবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় কিন্তু তবুও এ বিষয়টি আজও পরিষ্কার সিদ্ধান্ত খুঁজে পাইনি জনগণ। এমন গুঞ্জনের আবাস পেয়ে ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জসিমউদ্দিন সাহেবকে দলের সমস্ত দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। বর্তমানে ইসলামের ফুলবাড়িয়ায় আসনটিতে দাঁড়িপাল্লার মনোনয়ন কে পাবেন এই বিষয়টি যেন পরিষ্কারই হচ্ছে না। প্রবীন রাজনীতিবিদ হিসেবে জসিম সাহেবের জন সমর্থন থাকলে ও তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন কামরুল হাসান মিলন। নির্বাচনের পূর্বে এমন পরিস্থিতি জামাতের জন্য অনেকটাই অশনি সংকেত। দাঁড়িপাল্লার জন্য একক প্রার্থীর বিষয়টি যত দ্রুত নিশ্চিত হবে, ততই মঙ্গল দাড়িপাল্লার সমর্থিত জনগণের।
তাই সমস্ত ভেদাভেদ ভুলে কেন্দ্রীয় সিদ্ধান্তকে কে স্বাগত জানিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দলটির প্রতি সাধারণ জনগনের যথেষ্ট আস্থা রয়েছে। তাই এমন দলীয় কোন্দলের অবসান হোক এমনটাই প্রত্যাশা সকলের।