ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী-
==================.... মো:সজল সরকার।মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভেজাল গুড় উৎপাদন রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে গুড় উৎপাদনকারী ও খাদ্য ব্যবসায়ীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কঠোর হুশিয়ারী বার্তা প্রদান করেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন সভা কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কোনোভাবেই ভেজাল গুড় উৎপাদন সহ্য করা হবে না। যদি কেউ অস্বাস্থ্যকর পরিবেশে বা ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করেন, তবে তাকে জেল ও জরিমানার মুখোমুখি হতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসন কোনো আপস করবে না।"
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক জামান, বিএসটিআই-এর সহকারী পরিচালক মাহবুবার রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তা সাদেকুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গুড় উৎপাদনকারীরা এতে অংশ নেন। #মিঠাপুকুরে