নজিরুন নাছিম নাফি কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
ভারতীয় আগ্রাসন ও আদিপত্যবাদ বিরোধী বিপ্লবী বীর শহিদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল কলেজ মুক্তমঞ্ছে এক দোয়া মাহফিল ও এতিম পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি আয়োজিত হয়। কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইয়াজ বিন জসীম তার ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করেন।উক্ত আয়োজনে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আজ মঙ্গলবার বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।