এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় আগামীকালের নাশকতার উদ্দেশ্যে জমাকৃত বিপুল পরিমাণ পেট্রোল বোমা,হাত বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) দুপুর প্রায় ২টা ৩০ মিনিটের দিকে গ্রামের প্রবাসী টিটু মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে এসব নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করা হয়।এ সময় বাড়ি থেকে বেশ কিছু পেট্রোল বোমা,দেশীয় অস্ত্র, শাবল ও অন্যান্য বিপজ্জনক উপকরণ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, আগামীকাল (১৩ নভেম্বর) নাশকতার উদ্দেশ্যেই এইসব বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র বাড়িটিতে মজুত করা হয়েছিল।ভাঙ্গা থানার এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।