অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) বাদ আসর ২২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশ ও জনগণের প্রেরণার প্রতীক। তার সুস্থতা কামনায় এই সমাবেশ প্রমাণ করে দল এখনো সংগঠিত, ঐক্যবদ্ধ এবং লক্ষ্যভেদে প্রস্তুত।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আল মামুন বাবু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।এ ছাড়া অংশ নেন সাবেক বিএনপি নেতা আক্তার হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপন, বর্তমান সভাপতি তৌফিকুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মির্জা ইমরুল মুন্না, সাংগঠনিক সম্পাদক জনি দাস, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জাকি।দোয়া পাঠে আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফসানা আক্তার মিনি ও সাধারণ সম্পাদিকা মোসাঃ সুফিয়া। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার মাধ্যমে দেশ ও দলের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা ব্যক্ত করেন।স্থানীয় রাজনৈতিক পরিবেশ বিশ্লেষকদের মতে, এ ধরনের কর্মসূচি তৃণমূল বিএনপির সংগঠনিক শক্তি আগের তুলনায় আরও দৃঢ় হচ্ছে তারই প্রতিফলন দেখা গেছে এ দোয়া মাহফিলে।