আমজাদ হোসেন মিঠু মুন্সীগঞ্জজেলা প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মুন্সীগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ০৩/১২/২০২৫) বিকাল ৩টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা, বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।বর্তমানে ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া বিভিন্ন রকম রোগ নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ।তিনি বলেন,বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ১৮ কোটি মানুষের নেত্রী।তিনি গণতন্ত্র মুক্তির আপোষহীন নেত্রী।আজ তিনি এক সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং নেক হায়াত দেন। আজকের এই দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল।এই দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ: মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী।জনাব সিদ্দিক মোল্লা: সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, মুন্সীগঞ্জ জেলা।হাজী মোতাহার হোসেন,সহ-*সভাপতি,সিরাজদিখান উপজেলা বিএনপি এম হায়দার আলী: সাধারণ সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি।এছাড়াও জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।