স্টাফ রিপোর্টের, বরগুনা জেলা,
মো. জাহিদুল ইসলাম খান
পাথরঘাটা মডেল প্রেসক্লাবের উদ্যোগে দেশনেত্রী ও আপোষী নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার মাগরিব নামাজ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন খান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুস সালাম। এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক অমল তালুকদার, মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল সিকদার এসমে, অর্থ-সম্পাদক ইলিয়াস বুলবুল, সদস্য আব্দুল আউয়াল, আব্দুর রাজ্জাক, নিয়াজ মোর্শ্বেদ সজল, রিপন, মাহবুব খান, তাসিন ও স্থানীয় ব্যক্তিবর্গ।এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।