হালিম আতিক টাঙ্গাইল
ঘাটাইল উপজেলার শহর গোপিন পুর গ্রামের গর্বিত সন্তান, মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক আবুল কাসেম মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও গ্রামপ্রেমী মানুষ। মুক্তিযুদ্ধের সময় তিনি বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৭/১০/২০২৫ ইং শুক্রবার ১১টায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল সালাম প্রদানের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে মরহুমকে শেষ শ্রদ্ধা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জাহিদুর রহমান , স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।মরহুমের মৃত্যুতে এলাকাবাসী একজন সত্যিকারের সমাজসেবক ও দেশপ্রেমিক সন্তানকে হারালো