বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
নাশকতার আশঙ্কায় বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১১ নভেম্বর, ২০২৫ তারিখে দেশের চলমান সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা বিবেচনা করে এই নির্দেশনা জারি করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা। বিমানবন্দরে প্রবেশ ও প্রস্থানের সময় যাত্রী, কেবিন লাগেজ, কার্গো ও যানবাহনের তল্লাশি জোরদার করা।
বিমানবন্দরে শুধু অনুমোদিত কর্মী ও যাত্রীদের প্রবেশ নিশ্চিত করা এবং জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। স্পর্শকাতর এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি করা।
বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র, মেটাল ডিটেক্টর এবং সিসিটিভি ক্যামেরা সহ সকল নিরাপত্তা সরঞ্জাম প্রতিদিন পরীক্ষা করা। ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা। এই নির্দেশনার লক্ষ্য হলো যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করা এবং যাত্রী ও বিমান পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা।