1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বিদেশি পিস্তলসহ গৃহবধূ গ্রেপ্তার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

বিদেশি পিস্তলসহ গৃহবধূ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
65

বিশেষ প্রতিনিধি 

সূত্রঃ লক্ষ্মীপুর সদর থানার মামলা নং-১৩, তারিখ-১০/০১/২০২৫ খ্রিঃ ধারা-The Arms Act 1878 এর 19A

 

লক্ষ্মীপুর জেলায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং তালিকাভূক্ত আসামী গ্রেফতারের উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর অফিসার ইনচার্জ জনাব সাহাদাত হোসেন টিটো এর নেতৃত্বে পরিচালিত লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়রী নং-৮৩, তারিখ- ০৯/০১/২০২৫ইং মূলে লক্ষ্মীপুর সদর থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন ০৯/০১/২০২৫ইং তারিখ ২০:৩০ ঘটিকার সময় লক্ষ্মীপুর সদর থানাধীন দালাল বাজার এলাকায় অবস্থানকালীন তিনি গোপন সংবাদ পান যে, লক্ষ্মীপুর সদর থানাধীন ২নং দক্ষিন হামছাদী ইউপির ০৩নং ওয়ার্ডস্থ পূর্ব নন্দনপুর সাকিনে জনৈক নুরুর ইসলাম হেড মাস্টার বাড়ী প্রকাশ আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়- বিক্রয় করছে। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৯/০১/২০২৫ইং তারিখ ২১:০৫ ঘটিকায় লক্ষ্মীপুর সদর থানাধীন ২নং দক্ষিন হামছাদী ইউপির ০৩নং ওয়ার্ডস্থ পূর্ব নন্দনপুর সাকিনে জনৈক নুরুর ইসলাম হেড মাস্টার বাড়ী প্রকাশ আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ীতে গেলে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেন (৩০) ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তার ঘরের সামনে একজন মহিলা দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করলে মহিলা নিজেকে মোঃ জুয়েল হোসেন (৩০) এর স্ত্রী বলে জানায়। ঘরে মাদক আছে কিনা জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। উপস্থিত সাক্ষীদের নিয়ে অনুসন্ধানকালে তার বসত ঘরের শয়ন কক্ষের বিছানায় তোষকের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১। একটি বিদেশি সচল অটো পিস্তল, যার কোনাকুনি দৈর্ঘ্য অনুমান ৯ ইঞ্চি ও ২। একটি অটো পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীকে অস্ত্রের উৎস জিজ্ঞেস করলে তিনি কোন বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারে নাই। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সাজু আক্তার (২৮) এর স্বামী পলাতক আসামী মোঃ জুয়েল হোসেন (৩০) এই অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভয়ভীতি তৈরি করত; এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট