মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া
দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নিলেন চট্টগ্রাম বন্দরের ৩৬ নম্বর গোসাইলডাঙা এলাকার মোতালেব হোসেন ও সাহেরা খাতুন দম্পতির মেয়ে জান্নাতুল ফেরদৌস। পরিবারের অমতে বিয়ে করায় বিষয়টি নিয়ে দুই পরিবারেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিও বার্তায় জান্নাতুল ফেরদৌস জানান, তিনি চুনতি ইউনিয়নের কাঠালিয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ড, লোহাগাড়া উপজেলার মো. মঞ্জুর আলম ও ছকিনা বেগম দম্পতির পুত্র মোহাম্মদ জুনাইদকে ভালোবেসে বিগত তিন বছর ধরে সম্পর্ক বজায় রেখেছিলেন। অবশেষে ৩১ অক্টোবর ধর্মীয় ও সামাজিক রীতিতে, স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। মেয়ে স্বীকার করেন, পরিবারের অমতে তিনি এই বিয়ে করেছেন। তবে পালানোর সময় কোনো অর্থ বা অলংকার সঙ্গে নেননি বলেও দাবি করেন। তার ভাষায়, “ভালোবাসাকে বাস্তবে রূপ দিতে আমি এই ঝুঁকি নিয়েছি।
ভিডিও বার্তায় তিনি পরিবারকে সতর্ক করে বলেন—তাকে ও তার স্বামীকে যেন আইনি হয়রানি না করা হয়। অন্যথায় তিনি নিজেও আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। বাংলাদেশের প্রচলিত আইনে বলা আছে, প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে পারস্পরিক সম্মতিতে এবং ধর্মীয় অনুশাসন মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।