মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) মাগরিবের নামাজ পড়ে মাঝিড়া মহিউস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন - বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ভাই। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, বগুড়া জেলা বিএনপির সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন,উপজেলা যুবদলের সভাপতি সোহেল আরমান রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি ইবনে সাউদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।