আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
বাংলাদেশে জাতীয়তাবাদী দল( বিএনপি) এর পক্ষ থেকে।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ২( লৌহজং/টঙ্গীবাড়ি) আসনে জনাব মিজানুর রহমান সিনহা সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।বাংলাদেশ জায়ামাতে ইসলামী মনোনীত পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম সাহেব।তিনি বলেন প্রতিদ্বন্দ্বিতা নয় প্রতিযোগী হয়ে আমরা নির্বাচনে ময়দানে মিলেমিশে কাজ করতে চাই।আমাদের মূল লক্ষ্য মুন্সিগঞ্জ ২ সংসদীয় আসনের জনগণের জীবন মানে উন্নয়নে ভূমিকা রাখা।তিনি জনাব মিজানুর রহমান সিনহার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।পরিশেষে তিনি বলেন মহান আল্লাহ তায়াআলা আমাদেরকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুক আমিন।