কামরুল ইসলাম
আজ বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজন করা হয় আনন্দমুখর ক্লাস পার্টি। শিক্ষার্থীদের হাসি-খুশিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়, সাথে আরও উপস্থিত ছিলেন অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের উচ্ছ্বাস, সৃজনশীলতা ও অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন “শিক্ষার্থীদের এমন সুন্দর পরিবেশনা, সৃজনশীলতা এবং প্রাণবন্ত অংশগ্রহণই দিনটিকে আরও রঙিন ও অর্থবহ করে তুলেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বন্ধুত্ব, শৃঙ্খলা, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার মূল্যবোধ গড়ে তোলে।”