কামরুল ইসলাম
অদ্য ০১ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত ৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, ঘূর্ণায়মান, ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক থানজামা লুসাই মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, বান্দরবান একটি সম্ভাবনাময় পার্বত্য জেলা। এখানে কৃষি, পশুপালন, হস্তশিল্প, পর্যটনসহ নানা খাতে সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রহণের বিপুল সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি, যথাযথ দিকনির্দেশনা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হবে।এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।