আবু বক্কর সিদ্দিক, বান্দরবান
বান্দরবান জেলার রুমা উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় একজন ডিলারের বিরুদ্ধে। অভিযোগটি উঠেছে রেমাক্রি ইউনিয়নের সরকারি খাদ্যবান্ধব চাল ডিলার জন ত্রিপুরার বিরুদ্ধে।
সূত্রে জানা যায়, স্থানীয় জনগণ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, ডিলার জন ত্রিপুরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি বরাদ্দের চাল আত্মসাৎ করছেন। এ বিষয়ে স্থানীয়রা রুমা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগও দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, জন ত্রিপুরা সরকার নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ না করে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সুবিধাভোগীদের চাল নিজের কাছে রেখে দিচ্ছেন। প্রতিবাদ করলে তিনি স্থানীয়দের হুমকি দেন, এমনকি ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক অভিযুক্ত জন ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করলে, তিনি সংবাদকর্মীকেও বিভিন্নভাবে হুমকি প্রদান করেন বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্যবান্ধব তালিকাভুক্ত বহু পরিবার নিয়মিত তাদের চাল পাচ্ছেন না। অথচ রেকর্ড অনুযায়ী জন ত্রিপুরা প্রতি মাসে বান্দরবান জেলার সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করছেন।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি— সরকারের উচিত অবিলম্বে তদন্ত করে ডিলার জন ত্রিপুরাকে অপসারণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো।
(১) পাইয়া মুরুং (২) মং চাং মুরুং (৩) সাক ওয়াক মুরুং (৪) রিং লত মুরুং (৫) সিং চং মুরুং (৬) রেংলে ম্রো (৭) আমাং খুমী (৮) কাংকিং মুরুং (৯) লাইফা মুরুং (১০) মং ওয়াই মুরুং (১১) রেথী মুরুং (১২) রেং লৃং মুরুং (১৩) মেনরত মুরুং (১৪) থকেহ খুমী সহ আরও অনেকেই।
আমলৌ পাড়ার বাসিন্দা (১) পিয়ার সাং বম (২) বান রাম ময় (৩) বেম খুপ (৪) নল খুব (৫) জুয়াম নিয়ার (৬) বেনেদিক (৭) ভেংলিয়ান (৮) সমহই পি (৯) পিয়ার কিল এবং (১) জাদিপাই পাড়া (২)থিংদলতে পাড়া (৩) থাইখ্যাং পাড়া (৪) দার্জিলিং পাড়া (৫) সুন সং পাড়া (৬) লুয়াং মোয়াল পাড়া (৭) সা লৌপি পাড়া (৮) পাই নুয়াম পাড়া (৯) হ্লাচিং পাড়ার এক শতাধিক ভুক্তভোগী গণমাধ্যমি কে জন ত্রিপুরার অপসারণ দাবি জানিয়েছে।
এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি