ক্রাইম রিপোর্টার মোঃ ময়নুল আবু বক্কর সিদ্দিক
বান্দরবান জেলার লামা উপজেলার পূর্ব চাম্বীর বাসিন্দা মোঃ ফারুক হোসেন লোহাগাড়ায় বাবার চিকিৎসা করাতে গিয়ে পূর্ব বিরোধীয় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় অমানবিক বেদরদ মারধর করে মিথ্যা নাটক সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে দুর্বৃত্তরা অপহরণের শিকার হয়েছে।
৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় লোহাগাড়া থানাধীন লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডায়াবেটিস হাসপাতালের সামনে মোঃ ফারুক হোসেন ৪৩ এর সাথে অঙাতনামা ৭/৮/জন দুষ্কৃতিকারী ঝগড়া বিবাদে লিপ্ত হয় এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা ফারুক হোসেন কে এলোপাতাড়ি মারধর করে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা ফারুক হোসেন কে বন্দী করে রাখে বলে লোহাগাড়া থানায় অভিযোগ করেছেন ফারুক এর ভাগ্নি পতি মোঃ ইসমাইল হোসেন অভিযোগের পর লোহাগাড়া থানা পুলিশ টিম বিকেল ৪ টায় পোস্ট অফিসে এলাকা থেকে ফারুক কে উদ্ধার করেন লোহাগাড়া থানা পুলিশ।
বর্তমানে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তার পরিবার সূত্রে জানিয়েছেন মোঃ ফারুক হোসেন লামা উপজেলা আজিজ নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব চাম্বীর বাসিন্দা শহীদ মিয়ার ছেলে ফারুক হোসেন পূর্ব চাম্বীর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানাযায় এ বিষয়ে বিস্তারিত জানতে লোহাগাড়া থানা ওসির সাথে মোবাইল যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি