কামরুল ইসলাম
অদ্য ১৪ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে, বান্দরবান সাবেক ফুটবল খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়। এই বিশেষ ফুটবল ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোনলী অতীত ফুটবল ক্লাব এবং বান্দরবান জেলা সাবেক ফুটবল খেলোয়াড় সমিতি।
ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় চমৎকার পরিবেশে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জনাব অধ্যাপক থানজামা লুসাই মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার, জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।
এছাড়াও, উক্ত খেলোয়াড়দের খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।