1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাগমারার শ্রীপুরে ডাল রাস্তায় সিএনজির দৌরাত্ম্য — প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য, এলাকাবাসীর ক্ষোভ চরমে - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

বাগমারার শ্রীপুরে ডাল রাস্তায় সিএনজির দৌরাত্ম্য — প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য, এলাকাবাসীর ক্ষোভ চরমে

মোঃ দোয়েল আহম্মেদ
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
200

মোঃ দোয়েল আহম্মেদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ

রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৬ নং শ্রীপুর ইউনিয়নের একটি ছোট ডাল রাস্তা দিয়ে বেপরোয়া সিএনজি চলাচল এখন এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম। এ রাস্তাটি মূলত গ্রামীণ জনপদসংলগ্ন একটি সরু পথ, যার দু’পাশে রয়েছে বসতবাড়ি। প্রতিদিন অসচেতনভাবে সিএনজির গতি ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে, ভয় ও আশঙ্কায় দিন কাটাচ্ছে এলাকাবাসী।

সম্প্রতি শ্রীপুর ইউনিয়নের দিগলকান্দি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই গ্রামের একটি ভ্যানগাড়িতে একটি সিএনজি ধাক্কা দিলে ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসী দুর্ঘটনাজনিত সিএনজিসহ একাধিক যানবাহন আটক করে রাখে।

পরে সিএনজি মালিক ও চালক পক্ষ থানায় অভিযোগ করলে, বাগমারা থানা থেকে স্টাফরা ঘটনাস্থলে এসে তদন্ত করেন। তদন্তে দুর্ঘটনার সত্যতা পাওয়া গেলে সমস্ত সিএনজিগুলো থানায় নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় প্রশাসন, গ্রামবাসী ও সিএনজি স্ট্যান্ড কর্তৃপক্ষের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়— এই ডাল রাস্তা দিয়ে কোনো সিএনজি চলাচল করবে না, সিএনজি চলবে শুধুমাত্র ভবানীগঞ্জ থেকে মোহনগঞ্জ পর্যন্ত মূল সড়ক পথে। এ সিদ্ধান্তে উভয় পক্ষই সম্মত হয়।

তবে, সিদ্ধান্ত উপেক্ষা করে কিছু অসচেতন চালক এখনো ওই ডাল রাস্তায় চলাচল করছে। তাদের থামিয়ে প্রশ্ন করলে তারা প্রকাশ্যে বলে বসে, “আমাদের ক্ষমতা আছে, আমরা যাব এই রাস্তায়, পারলে আটকাও।”

এমন উদ্ধত বক্তব্যে হতবাক এলাকাবাসী। তাদের প্রশ্ন— “কোন শক্তির জোরে তারা প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করছে? কে তাদের এই ‘ক্ষমতা’ দিয়েছে?”

স্থানীয়রা মনে করেন, এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও সুনির্দিষ্ট তদন্ত প্রয়োজন, যেন আইন অমান্যকারীরা উপযুক্ত শাস্তি পায় এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

এলাকাবাসীর দাবী:
ডাল রাস্তায় সিএনজি চলাচল বন্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক, দুর্ঘটনা রোধে পুলিশের নিয়মিত টহল বাড়ানো হোক, এবং যারা প্রশাসনের নির্দেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট