মোঃ রুবেল হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী বাউফল উপজেলার ৮ নং মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।আনুষ্ঠানিক মাধ্যমে নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের হাতপাখা প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মদনপুরা ইউনিয়নের সভাপতি মাওলানা মো. আব্দুর রহমান।এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলার সদস্য সচিব মাওলানা এইচএম নুরুল আমিন,ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ইসলামী আন্দোলন বাংলাদেশ মদনপুরা ইউনিয়নের সেক্রেটারি মো. আলমগীর হোসেন, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ মদনপুরা ইউনিয়নের সভাপতি হাফেজ ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেনইসলামের ন্যায়ভিত্তিক আইন প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।মানুষের সুখ–দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্ব—এ পথেই আমরা কাজ করে যেতে চাই।নেতৃবৃন্দ বলেন,নতুন আঞ্চলিক কার্যালয় এলাকার সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় করবে এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখবে।