রুবেল হোসাইন জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে অবৈধ যানবাহন মাহেন্দ্রাট্রলি চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১.৩০ টার দিকে বাউফল সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেনছেন।প্রায় ঘণ্টাব্যাপি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন এবং বিভিন্ন স্লোগানে দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়ে সরকারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেপরো অবৈধ মাহেন্দ্রাট্রলির সরকারের রেজিস্ট্রেশন করা যানবাহন না। ট্রলি চালকরা কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না, চালকদের বৈধ লাইসেন্সও নাই। গত কয়েক বছরে বাউফলে তাদের বেপরোয়া গতিতে শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাসহ ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সম্প্রতি ট্রালির ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়, এতে সেনাসদস্যসহ দুজন যাত্রী ও চালক এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। শিক্ষার্থীদের দাবি, যদি কোনো কারণে চলাচল বন্ধ না করেন তবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সড়কে অবৈধ মাহেন্দ্রাট্রলির চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতেই হবে।নইলে সামনে আরও বড় কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে।এ সময় শিক্ষার্থী রুহুল আমিন, ইশতিয়াক রসুল সাইমুন ও মোহাম্মদ পলাশ তাদের বক্তব্যে জানান, প্রতিদিন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করে, কিন্তু অবৈধ মাহেন্দ্রাট্রলির বেপরোয়া গতি তাদের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে বিষয় ব্যবস্থা গ্রহণ করা হবে।