সুমন রায় সৈয়দপুর উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ট্যালেন্ট সার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৫ এ সৈয়দপুর রেলওয়ে জেলার ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ অসাধারণ সাফল্য অর্জন করেছে। আজ ০৮ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের শামস হলে আয়োজিত এই অনুষ্ঠানে আঞ্চলিক পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ১৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ, সৈয়দপুর—এর শিক্ষার্থীরা রচনা, কুইজ, উপস্থিত বক্তৃতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিপুল সংখ্যক পুরস্কার জিতে প্রতিষ্ঠানটির গৌরব বৃদ্ধি করেছে। বিশেষ করে, স্কাউট বিভাগের সদস্য বার্জিস আলী তিনটি ইভেন্টেই (রচনা, কুইজ ও উপস্থিত বক্তৃতা) প্রথম স্থান অর্জন করে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন।স্কুল স্কাউট গ্রুপের এমন ধারাবাহিক সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ স্কাউটস ও স্থানীয় শিক্ষাবিদগণ।এই সাফল্য ভবিষ্যতে আরও বৃহৎ অর্জনের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সকলে প্রত্যাশা করেন।