আমজাদ হোসেন চিরিরবন্দর
চিরিরবন্দর উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ র্যালিতে উপজেলা ও ১২টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দসহ শত শত কর্মী অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে পুরো চিরিরবন্দর উপজেলা সদর বেলুন, ব্যানার ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বক্তারা বলেন, যুবদল বাংলাদেশের তরুণ প্রজন্মের অধিকার আদায়ের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এই সংগঠন আজও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে।র্যালি শেষে দলীয় কার্যালয়ের পাশে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।