আমজাদ হোসেন,চিরিরবন্দর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।র্যালিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।চিরিরবন্দর উপজেলা যুবদলও এ অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় দিনাজপুর শহরের প্রধান সড়কসমূহ।
র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।