মোঃ আবু সিয়াম নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪ ঘটিকায় বাড়ইপাড়াস্থ এম এ এস বিডি সার্ভিস এর অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের প্রতিনিধিরা জানান প্রায় ১২–১৩ বছর আগে অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম (দোলন) স্যার মাত্র ৬ মাসের জন্য একটি আহব্বায়ক কমিটি অনুমোদন করেছিলেন। সেই কমিটির মেয়াদ বহু আগেই শেষ হলেও আজ পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়নি। দীর্ঘদিন ধরে সংগঠনটি স্থবির ও অকার্যকর হয়ে আছে।
মারুফ হোসাইনের বিরুদ্ধে ইতিহাস বিকৃতি ও দুর্নীতির অভিযোগ, বক্তব্যে বলা হয়, এস এম মারুফ হোসাইন তার একক সিদ্ধান্তে নিজেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করছেন—যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও সংগঠনের ইতিহাস বিকৃতির সামিল। এছাড়া তার বিরুদ্ধে জেলা ও উপজেলা পর্যায়ের পল্লী চিকিৎসকদের কাছে বিভিন্ন পদবীর নাম করে টাকা আদায় এবং সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করার অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যাঁরা অনিয়ম, চাঁদাবাজি বা দুর্নীতির প্রতিবাদ করেন, তাঁদেরকে হুমকি, অশালীন ভাষায় গালাগালি, মানসিক নির্যাতন এবং অবৈধ নোটিশের মাধ্যমে হয়রানি করা হচ্ছে।
অবৈধভাবে সভাপতি-সম্পাদকের পদ দাবি বক্তারা বলেন, বৈধ পূর্ণাঙ্গ কমিটি না থাকা সত্ত্বেও এস এম মারুফ হোসাইন ও রহমত আলী নিজেদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে ক্ষমতার অপব্যবহার করে চলেছেন, যা সংগঠনের গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন।
সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি সংবাদ সম্মেলনে সারাদেশের পল্লী চিকিৎসকদের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা, ্দ্রুততম সময়ে একটি বৈধ, গণতান্ত্রিক ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন, সংগঠনকে দুর্নীতিমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ পথে ফেরাতে জাতীয় নেতৃত্বের হস্তক্ষেপ, তারেক রহমানের প্রতি সহযোগিতার আহ্বান সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ জাতীয় নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি ও সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই সংগঠনের পাশে অভিভাবকের ভূমিকা নিতে, অবৈধ নেতৃত্ব ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে,একটি প্রতিনিধিত্বশীল কেন্দ্রীয় কমিটি গঠনে সহযোগিতা দিতে