নুরে আলম,বরিশাল
আজ০৯-০৯-২০২৫ তারিখ ৩.০০ ঘটিকায় ভিকটিম ন্যান্সি মন্ডল (১৮), পিতা- মৃত মিন্টু মন্ডল, মাতা- অঞ্জু মন্ডল, সাং - ধামসর, থানা- উজিরপুর, জেলা বরিশাল তার মামা মাইকেল পান্ডের বসত ঘরে রুমের ভিতর ঘরের কাঠের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মর্মে জানা যায়। জানা যায় যে, ভিকটিম ফেসবুকে ফরিদপুর জেলার টুম্পা নামের একজন মেয়ের সাথে পরিচয় হয় । পরিচয়ের সুবাধে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে মর্মে জানা যায়। বন্ধুত্বের সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৪-০৮-২০২৫ তারিখ উক্ত প্রেমের সম্পর্কে তারা দুজন দুজনের বাসা হতে পালিয়ে গিয়ে মাদারীপুর জেলা আত্মগোপনে থাকে। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাদের খুঁজে বের করে ভিকটিমের মামা সুমন পান্ডে ও মাইকেল পান্ডে বর্নিত ভিকটিম কে বাসায় নিয়ে আসে। উক্ত প্রেমের সম্পর্ক ভাঙ্গনের কারণে এবং ভিকটিমের মামাদের মান সম্মান ক্ষুন্ন হওয়ায় ভিকটিম মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মর্মে ভিকটিমের আত্মীয়-স্বজন ও স্থানীয়ভাবে প্রাথমিকভাবে জানা যায়। উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।