(নাটোর প্রতিনিধি) মোঃ আলমগীর কবির
নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফের সঞ্চালনায়, ভোরের চেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি কায়েস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক
সরকার,বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি তালাশ বিডির নাটোর রাজশাহী প্রতিনিধি জাহিদ হাসান, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান,এশিয়ান টিভির নাটোর জেলা প্রতিনিধি রতন আলী, বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম আলী,ভোরের চেতনার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার নাটোর জেলার স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর কবির সহ উপজেলার আটটি প্রেসক্লাবের সভাপতি–সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সত্যের সন্ধান, মানুষের কথা তুলে ধরা এবং সমাজের উন্নয়নকে সামনে আনায় পত্রিকাটি আজ একটি বিশ্বস্ত গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে