মহিদুল ইসলাম
বগুড়ার সোনাতলায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী একেএম আহসানুল তৈয়ব জাকিরের নির্দেশে সোনাতলা পৌর এলাকার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের এই ৩১ দফা জনগণের মধ্যে তুলে ধরতে নেতাকর্মীরা উৎসাহের সঙ্গে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি ইমদাদুল হক টুকু, উপজেলা জিয়া সমাজকল্যাণ পরিষদের (জিশাস) সভাপতি ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব রতন, পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।