দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
আদমদীঘি থানা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় নবম শ্রেণির ছাত্রী মোসাঃ আতিয়া জান্নাতি (১৫) আদমদীঘি বাসস্ট্যান্ডে পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে চারজন মিলে তাকে অপহরণ করে। অভিযুক্তরা হলো জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার হরিসাদী গ্রামের মোঃ মোজাহার আলী এর পুত্র ১. মোঃ আশিক (২১),মোঃ মোয়াজ্জেম হোসেন এর পুত্র ২. মোঃ খাইরুল ইসলাম (২২),মৃত আফসার আলী এর পুত্র ৩. মোঃ আজাহার আলী (৪৫), মুজালদিঘী গ্রামের মোঃ সজলএর পুত্র ৪. মোঃ মুন্না (২৩), অভিযোগে বলা হয়, প্রধান আসামি মোঃ আশিক আতিয়া জান্নাতিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর ধর্ষণ করে। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় আতিয়া জান্নাতি পিতা মোঃ আসলাম হোসেন ভুট্টো ৯ সেপ্টেম্বর বগুড়া বিজ্ঞ আদালতে এজাহার দায়ের করেন। এর ভিত্তিতে ১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. আদমদীঘি থানায় মামলা নং-০৯, ধারা ৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এ মামলা হয়েছে।এখনও কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।