দেলোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার
বগুড়ার জেলা প্রশাসনের দায়িত্ব নিতে যাচ্ছেন ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের মেধাবী কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। সম্প্রতি খুলনা থেকে বদলি হয়ে তিনি বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করছেন।সততা, ন্যায়নিষ্ঠা ও জনসেবামুখী নেতৃত্বে তিনি প্রশাসনিক অঙ্গনে ইতোমধ্যেই এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন। এর আগে কুষ্টিয়া ও খুলনায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জনগণের দোরগোড়ায় প্রশাসনের সেবা পৌঁছে দিতে সফল হন। ঢাকার সেন্ট জোসেফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্নের পর বুয়েট থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্রজীবনে প্রতিটি পরীক্ষায় স্কলারশিপপ্রাপ্ত এই কর্মকর্তা বিশ্বাস করেন,পরিশ্রম করলে অসম্ভব বলে কিছু থাকে না। অর্থ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালনকালে বাজেট বাস্তবায়ন ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটবিরোধী পদক্ষেপ গ্রহণ করে আলোচিত হন।প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তুলতে নিয়মিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতেন কুষ্টিয়াকে “স্মার্ট জেলা” ঘোষণার উদ্যোগ নেন এবং প্রশাসনিক সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করেন। খুলনায় জেলা প্রশাসক হিসেবে ভূমি সেবা ডিজিটালাইজেশন, দাপ্তরিক স্বচ্ছতা ও অনলাইন সেবা ব্যবস্থায় সফলতা অর্জন করেন।তাঁর নেতৃত্বে খুলনায় “স্মার্ট খুলনা গড়ে তুলি” শীর্ষক উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়।বগুড়ার মানুষ বিশ্বাস করে তৌফিকুর রহমানের অভিজ্ঞতা, দূরদর্শিতা ও সৎ নেতৃত্বে জেলা নতুন উন্নয়নের পথে এগিয়ে যাবে।বগুড়ার জনগণের প্রত্যাশা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন,সিটি করপোরেশন গঠন, সিরাজগঞ্জ রেলপথ সম্প্রসারণ,বগুড়া বিমানবন্দর চালু।বগুড়াবাসীর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।সবাই আশাবাদী তাঁর নেতৃত্বে বগুড়া হবে উন্নয়ন, ঐতিহ্য ও আশার শহর।