প্রভাতী প্রতিবেদন
দেশের শান্তি শৃঙ্খলাচ ও স্থিতিশীলতা বিনষ্টকারী আওয়ামী ফ্যাসিস্ট ও তার দোসরদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবী ঐক্যপরিষদ। বুধবার সকালে ঝিনাইদহ আদালত চত্বর এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আইনজীবী ঐক্য পরিষদের র্যালীটি আদালতের বিভিন্ন স্থান ঘুরে বার ভবনের সামনে শেষ হয়।
https://youtu.be/yoYt-L56xCE?si=DlzwCKjoXd-Z1J2z
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি দবির হোসেন, ইসলামি লইয়ারস কাউন্সিলের সভাপতি এ্যাড শফিউল আলম, আইনজীবী ফোরামের সদস্য সচিব আকিদুল ইসলাম, সাবেক সম্পাদক শামছুজ্জামান লাকি, নারী ও শিশু আদালতের পিপি ইশারত হোসেন খোকন, আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক রাশিদুল হাসান জাহাঙ্গীর, আইনজীবী ফোরামের রিয়াজুল ইসলাম রিয়াজ ও এ্যাডভোকেট রাকিবুল হাসান।
https://youtu.be/3P25bLL62GE?si=9RwokeegOYZykbA4
সমাবেশে আইনজীবী ঐক্যপরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের যে কোনো অস্থিতিশীলতা রোধে আইন পেশাজীবীদের দায়িত্বশীলতার সাথে মোকাবেলা করতে হবে। দেশে যাতে ফ্যাসিষ্ট আ’লীগ আর ফিরতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখে রাজপথে থাকতে হবে।