মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
রাজনৈতিক ত্যাগ–সংগ্রামে শীর্ষে মানিক তৃণমূলের দাবি ত্যাগের মূল্যায়ন চাই ,আলাল উদ্দিন আলাল দ্বিতীয় স্থানে, ভিপি জয়নাল তৃতীয়
১৪ ইউনিয়নে বিস্তৃত জরিপ, মোট ৫০০ অংশগ্রহণকারী।রাজপথ—জেল—আবার রাজপথ: সংগ্রামী নেতৃত্বে তৃণমূলের আস্থা
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রামে যে ভূমিকা রেখেছেন,সে কারণে তৃণমূলের কাছে তিনি একজন ‘সংগ্রামী ও পরীক্ষিত নেতৃত্ব’ হিসেবে মূল্যায়িত হচ্ছেন।ফেনী সদর উপজেলার যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবংওলামা দলের নেতা কর্মীরা মনে করেন ত্যাগের মূল্য চাই, তাগিদের মূল্যায়ন চাই।দলের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, তাদেরই সামনে আনা উচিত।তারা ফেনী–২ আসনের নেতৃত্ব ও সম্ভাব্য মনোনয়ন পুনর্মূল্যায়নের (রিভিউ) দাবি জানান।১৪ ইউনিয়নে বিস্তৃত জরিপ: মানিক শীর্ষে দৈনিক প্রভাতী বাংলাদেশ–এর ফেনী সদর উপজেলা প্রতিনিধি পরিচালিত জরিপে অংশ নেন ৫০০ নেতা–কর্মী।ফলাফলে দেখা যায় জরিপ ফলাফল (৫০০ জন, ১৪ ইউনিয়ন):৪০% গাজী হাবিবুল্লাহ মানিক,৩০% আলাল উদ্দিন আলাল, ,২৫% – অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভিপি,৫% মন্তব্য থেকে বিরত জরিপ পরিচালনা করা হয় সদর উপজেলার প্রতিটি ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ হাট–বাজার, ইউনিয়ন কার্যালয়, তৃণমূলের রাজনৈতিক ফোরাম ও সক্রিয় কর্মীদের অংশগ্রহণে।তৃণমূলের স্পষ্ট বার্তা: ‘মূল্যায়ন ছাড়া দল শক্তিশালী হয় না নেতা কর্মীরা বলেছেন যারা রাজপথে ছিলেন,পুলিশি হয়রানি, মামলা গ্রেফতার, হামলা মোকাবিলা করেছেন,জনসাধারণের সাথে নিবিড় সম্পর্ক রেখেছেন তাদের মূল্যায়ন না হলে তৃণমূল উপেক্ষিত হয়, যা দলের সংগঠনিক কাঠামো দুর্বল করে।পর্যবেক্ষকদের মতামত রাজনৈতিক বিশ্লেষকদের মতে ,ফেনী–২ আসনে এই জরিপের ফলাফল বিএনপির ভবিষ্যৎ কৌশল নির্ধারণে প্রভাব ফেলতে পারে।তাদের মতে, স্থানীয় নির্বাচনী মাঠে তৃণমূলের মতামতই ভবিষ্যৎ প্রার্থী নির্ধারণের অন্যতম বড় ভিত্তি হতে পারে।