মোহাম্মদ হানিফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
সংবাদ- ফেনী সদর উপজেলা ৯ নং লেমুয়া ইউনিয়ন তেরবাডিয়া ব্রিজ থেকে মধ্যম চাঁদপুর খানকা শরীফ সডক।এবং উওর চাদপুর সডক এর নির্মান কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্হানীয় জনগণের দাবী ঠিকাদার সঠিক ভাবে সডকের কাজ করতেছে না।রাস্তার পাশে পুকুর,খাল থাকায় গাড ওয়াল গুলো করেছে ২নং ইটা দিয়ে এবং রাস্তার পাশে মাটি দিয়ে ভরাট করে নাই।রাস্তার দু পাশে সপোটিং যে ইট দিয়েছে তাও নিম্মমানের। রাস্তার পুরাতন কার্পেটিং তুলে আবার বালু দিয়ে ডেকে দিয়েছে।নতুন কোন কংক্রিট দিচ্ছে না।ঠিকাদার কে বলার পর সে, অত্র এলাকার লোকদের বলে আপনারা কে? আপনাদেরকে কেন আমার কাজের নিয়ম নীতি বলতে যাব।এলজিআরডি অফিসে গিয়ে জানানোর পর তারা ও ঠিকাদারকে কোন কিছুই জিজ্ঞেস করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারের লোক বললো কাজ এমন হবে আপনারা ঠিকাদারের কিছুই করতে পারবেন না।কাজের মান যদি এমন হয় তাহলে আগত বর্ষার এ মৌসুমে রাস্তটি আবার নষ্ট হয়ে যাবে। তাই এলাকাবাসীর দাবী ঠিকাদার কিসের বলে সরকারের কোটি কোটি টাকার প্রকল্প নষ্ট হয়ে যাবে। ঠিকাদার যে, সডকের কাজ অনিয়ম করতেছে তা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সড়ক টি কাজ করবে বলে এলাকাবাসী আশা করছেন।