1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 6, 2026, 8:49 pm
Title :
‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান সেন্টমার্টিন ও টেকনাফে দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের

Reporter Name
  • Update Time : Friday, January 30, 2026,
  • 145 Time View
232

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেনী নদীর তীরে টেকসই বাঁধ, অত্যাধুনিক স্টেডিয়ামসহ ব্যাপক উন্নয়ন পরিকল্পনার ঘোষণা নির্বাচনী জনসভায়ফেনীসহ দেশের ৩৬টি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, বিশেষায়িত হাসপাতাল চালু, ফেনী নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ এবং ফেনীতে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণসহ নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।

শুক্রবার সকালে ফেনী শহরের পাইলট স্কুলের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতির কথা জানান। জনসভায় ফেনীর বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।ডাঃ শফিকুর রহমান বলেন, “দেশের মানুষ যুগের পর যুগ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া—এই তিনটি খাতকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব। ফেনীসহ ৩৬টি জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করে সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।

ফেনী নদীর ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, “ফেনী নদীর কারণে প্রতিবছর মানুষ ঘরবাড়ি ও জমিজমা হারাচ্ছে। আমরা ক্ষমতায় গেলে নদীর দুই তীরে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের মানুষকে চিরস্থায়ী সমাধান দিতে চাই।তিনি আরও জানান, তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই। সে লক্ষ্যে ফেনীতে একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করা হবে, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলা আয়োজন করা সম্ভব হবে।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, “আমরা উন্নয়নের কথা শুধু মুখে বলি না, বাস্তবায়নে বিশ্বাস করি। জনগণের ট্যাক্সের টাকা লুটপাট নয়, জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। ফেনীকে আমরা একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও অঞ্চলকে সমানভাবে উন্নয়নের আওতায় আনা হবে।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট