ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
কুমিল্লা চৌদ্দগ্রামে ডাকাতি, ফেনীতে চুরি ও মাদক মামলাসহ ১৬টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোহাম্মদ নুর হোসেন প্রকাশ সাদ্দাম প্রকাশ রিয়াদকে চট্টগ্রাম মহানগর ডবলমুরিং থানা এলাকা হতে আটক করেছে র্যাব ৭ চট্টগ্রাম।
মোহাম্মদ নুর হোসেন প্রকাশ সাদ্দাম, প্রকাশ রিয়াদ বয়স ২৬।
পিতা নুর মোহাম্মদ, প্রকাশ নুর আহমদ, সাং পশ্চিম চনুয়া, থানা - ফেনী সদর,উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী, হালিশহর,ডবলমুরিং, ফেনী জেলার ফেনী সদর ও ফুলগাজী এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় ডাকাতি,চুরি ও মাদক সংক্রান্তে ১৬ টি মামলার তথ্য পাওয়া যায়। এ রিপোর্ট লিখার সময় পর্যন্ত আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াদীন রয়েছে।