মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
পরিবারিক শত্রুতা দীর্ঘদিনের; মামলা নষ্ট, ভয়ভীতি ও সামাজিক চাপে নিরাপত্তাহীন ভুক্তভোগী তদন্তে মানবাধিকার সংস্থা ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া গ্রামে (লালপোলের পূর্ব পাশে) দীর্ঘদিনের পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধ নতুন করে সংঘাতে রূপ নিয়েছে।এতে বিবি রাবেয়া নামে এক নারীর উপর মারধর,প্রাণনাশের ভয়ভীতি এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে তার দেবরপক্ষ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।ভুক্তভোগী বিবি রাবেয়া জানান, তার স্বামী মোঃ ফারুকের পারিবারিক সম্পত্তি নিয়ে তার আপন দেবরদের সঙ্গে দীর্ঘ প্রায় এক দশক ধরে বিরোধ চলে আসছে।গ্রাম্য সালিশ-মীমাংসা,স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতা, এমনকি থানায় অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।অভিযোগ অনুযায়ী, থানায় এজহার দিলেও বিভিন্ন সময় প্রভাবশালী মহল ও আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাগুলো নষ্ট করে ফেলা হয়।এর ফলে বিবি রাবেয়া ও তার পরিবার দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন।আজকের ঘটনার সূচনা একটি কুকুরকে কেন্দ্র করে২৩ নভেম্বর ২০২৫ সকাল সাড়ে ১০টার দিকে বিবি রাবেয়ার ছোট ছেলে স্থানীয় একটি কুকুরকে পাথর ছোড়ে।এই ঘটনাকে কেন্দ্র করে তার দেবরপক্ষ উত্তেজিত হয়ে ওঠে।সামান্য বিষয়কে কেন্দ্র করে পুরোনো শত্রুতা আবার মাথাচাড়া দিয়ে উঠলে বিবি রাবেয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।অভিযোগে উল্লেখকৃত হামলাকারীরা হলেন, ১) ইয়াছিন, পিতা মৃত সিরাজ ২) সেলিম, পিতা মৃত ছিদ্দিক আহমেদ৩) জসিম, পিতা অজ্ঞাত পরিচয় বিবি রাবেয়ার ভাষ্য অনুযায়ী, তারা তিনজন মিলে তাকে নির্মমভাবে মারধর করেন। তার দাবি এই হামলা এতটাই গুরুতর ছিল যে, লোকসমাজে দেখানোর মতো অবস্থা ছিল না।এসময় কথিত তৃতীয় ব্যক্তি জসিম তাকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং বলেন,এই টাকা না দিলে এই বাড়িতে থাকতে দেওয়া হবে না।এছাড়াও তাকে এবং তার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ আছে।সম্প্রতি মানবাধিকার সংস্থার উদ্যোগে সমাধান মানলেও পুনরায় হামলা জমির পরিমাপ ও সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জটিলতা বাড়তে থাকলে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে পরিমাপ ও মীমাংসা করে।উভয়পক্ষ তখন সিদ্ধান্ত মানলেও আজ পুনরায় হামলার ঘটনায় পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে পড়ে।এই ঘটনার পর বিবি রাবেয়া লিখিত অভিযোগ নিয়ে একই মানবাধিকার সংস্থার কাছে যান। অভিযোগ পাওয়ার পরপরই সংস্থার চট্টগ্রাম বিভাগীয় প্রধান জনাব আবুল কাশেম এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ (সাংবাদিক) এর নেতৃত্বে ৫ সদস্যের তদন্তদল ঘটনাস্থলে ছুটে যান।তারা স্থানীয়িদের উপস্থিতিতে ভুক্তভোগীর বর্ণনা, সাক্ষ্য এবং অভিযোগ যাচাই করে ঘটনাটিকে প্রাথমিকভাবে “সত্য বলে প্রতীয়মান” বলে মন্তব্য করেন।স্থানীয়দের প্রতিক্রিয়া স্থানীয় গ্রামবাসীদের অংশবিশেষ জানান, বিবি রাবেয়ার পরিবার দীর্ঘদিন ধরেই নিপীড়নের শিকার। জমি বিরোধকে কেন্দ্র করে এলাকার সামাজিক পরিবেশ বারবার উত্তপ্ত হয়ে ওঠে। তারা দাবি করেন,প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না দিলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগীর বক্তব্যবিবি রাবেয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন,এভাবে আর চলতে পারছি না। সালিশে সমাধান হয়, আবার নতুন করে নির্যাতন শুরু হয়। থানায় গেলে মামলা ঠিকমতো এগোতেই দেয় না।আমাকে মারধর করেছে, এখন চাঁদা চায়। আমি বাঁচতে চাই—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাই।মানবাধিকার সংস্থার অবস্থান আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা তদন্ত শেষে জানিয়েছে
ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে স্থানীয় প্রশাসনকে লিখিত রিপোর্ট দেওয়া হবে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হবে প্রয়োজনে আইনি সহায়তা দেওয়া হবে সর্বস্তরে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী, মানবাধিকার কর্মী এবং ভুক্তভোগীর পরিবার—সকলেই দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।