মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়ের নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তর বরাবর লাইসেন্স নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১০ নভেম্বর)ফেনী সদর উপজেলার তিনটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করা হয়।পরিদর্শিত হাসপাতালগুলো হলো মেডিল্যাব স্পেশালাইজড হাসপাতাল, এপোলো হাসপাতাল ও রয়েল হাসপাতাল।পরিদর্শন টিমের নেতৃত্বে ছিলেন ফেনী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.সাইফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ আব্বাসী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, ডা. আমির খসরু তারেক এবং এমটি (ল্যাব) জনাব মাইনউদ্দিন।পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী হাসপাতালগুলোর লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র,ভৌত সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসক ও স্টাফদের যোগ্যতা, পরীক্ষার মূল্য তালিকা, বর্জ্য ব্যবস্থাপনা, ল্যাবের যন্ত্রপাতি ও রিএজেন্টের মান এবং জীবাণুমুক্ত পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।ফেনীর জনগণকে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়।