মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ব্যাডমিন্টন গ্রাউন্ডে আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো ,পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫”এর বর্ণাঢ্য উদ্বোধন। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থানা, ক্যাম্প, ফাঁড়ি, ডিবি, ডিএসবি, পুলিশ অফিস,পুলিশ লাইন্স ও সার্কেল অফিস এর সমন্বয়ে মোট ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।মনোমুগ্ধকর পরিবেশে উদ্বোধনী দিনের খেলায় উপস্থিত ছিল পুলিশের কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসাহ।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সকল থানার অফিসার ইনচার্জ, টিআই, আরআই, ডিআইও-১, ওসি ডিবি,সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।টুর্নামেন্টকে ঘিরে পুলিশ সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ব্যাডমিন্টন গ্রাউন্ডে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আগামী কয়েকদিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ঘোষণা করা হবে সমাপনী অনুষ্ঠানে।