বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪০ বোতল ইস্কাফ সিরাপ ও একটি ইজিবাইক জব্দ করেছে বিজিবি। তবে এ সময় চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বালাহাট বিওপি’র আওতাধীন পালপাড়া এলাকায় বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন ইজিবাইক আসতে দেখে বিজিবি সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু চোরাকারবারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়।পরে ইজিবাইকটি তল্লাশি করে ভারতীয় তৈরি ৪০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্যসহ ইজিবাইকটি বিজিবি জব্দ করে।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকাগুলোতে মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।বিজিবি জানায়, পলাতক চোরাকারবারীদের পরিচয় শনাক্তে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।