নাজমুল হাসান রিপন ফুলবাড়িয়া
ফুলবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ কর্তিপক্ষ এতটা উদাসীন যে একের পর এক তাদের সঠিক ভাবে কাজ না করার দৃশ্য সামনে আসছে।
ফুলবাড়িয়া থানার কান্দানিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের ছনকান্দা বাজার সংলগ্ন এলাকায় মাটি থেকে মাত্র চার ফিট উপরে নেমে এসেছে 'অবদার' (পল্লী বিদ্যুতের) বিদ্যুৎ সংযোগের লাইন, যা মাটি ছুঁই ছুঁই অবস্থা! যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে আছে।অবিলম্বে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ঐ সব এলাকার বাসিন্দা পথচারী মানুষেরা এবং দ্রুততম সময়ে একটি সুন্দর ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছেন।